ফিরছে ঘরের ছেলে, অভিনেতা রাহুলের শেষযাত্রায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফিরছে ঘরের ছেলে, অভিনেতা রাহুলের শেষযাত্রায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া টলিউডে। দিঘা থেকে কলকাতার বিজয়গড়ে অভিনেতার মরদেহ ফিরিয়ে আনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই মানবিক পদক্ষেপে স্বস্তি মিলেছে প্রিয়জনের। প্রশাসনের তৎপরতায় ইতিমধ্য়েই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সরকারি তত্ত্বাবধানে দ্রুত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিজয়গড়ের বাড়িতে প্রিয় ‘বাবিন’-এর জন্য অপেক্ষায় প্রহর গুনছেন অসুস্থ বৃদ্ধা মা ও পাড়া-প্রতিবেশীরা। খবর অনুযায়ী, আজ বিকেলের মধ্যেই রাহুলের মরদেহ পৌঁছাবে তাঁর বাসভবনে। প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় বাড়ছে এলাকায়। শোকস্তব্ধ পাড়া এখন শুধু ঘরের ছেলের ফেরার অপেক্ষায় দিন গুনছে। সম্পূর্ণ ঘটনার ওপর কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *