ফিলিপিন্সের পর এবার ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন গন্তব্য ইন্দোনেশিয়া

ফিলিপিন্সের পর এবার ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন গন্তব্য ইন্দোনেশিয়া

বিশ্বের প্রতিরক্ষা বাজারে ভারতের তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের চাহিদা ক্রমাগত বাড়ছে। ফিলিপিন্সের পর এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, প্রায় ২০ থেকে ৩৫ কোটি মার্কিন ডলারের এই চুক্তি ভারতের কৌশলগত ও সামরিক সক্ষমতার এক উল্লেখযোগ্য প্রতিফলন।

ভারতের সঙ্গে রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস তার নিখুঁত লক্ষ্যভেদ ও উচ্চ গতির জন্য বিশ্বজুড়ে সমাদৃত। শব্দের চেয়ে তিন গুণ দ্রুতগতিতে ছুটে চলা এই ক্ষেপণাস্ত্র স্থল, জল ও আকাশ—তিন মাধ্যম থেকেই নিক্ষেপ করা সম্ভব। মূলত দক্ষিণ চিন সাগরে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে ফিলিপিন্সের সঙ্গে ভারতের বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান অস্ত্র রফতানিকারক দেশের অবস্থানকে আরও মজবুত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *