ফেসবুকে বন্ধুত্ব ও ভবিষদ্বাণীর ফাঁদ, গৃহবধূর অশ্লীল ভিডিও বানিয়ে ৩৩ লাখ টাকা হাতিয়ে নিল ভণ্ড জ্যোতিষী

ফেসবুকে বন্ধুত্ব ও ভবিষদ্বাণীর ফাঁদ, গৃহবধূর অশ্লীল ভিডিও বানিয়ে ৩৩ লাখ টাকা হাতিয়ে নিল ভণ্ড জ্যোতিষী

মুম্বাইয়ের মালবানি এলাকায় এক ভয়াবহ প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। নিজেকে জ্যোতিষী পরিচয় দিয়ে এক বিবাহিত মহিলার বিশ্বাস অর্জন করে তাঁর থেকে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অমর মহাগাঁওকর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অমর আদতে মীরা রোডের একজন পেশাদার গাড়ি চালক। তিনি ফেসবুকে ওই মহিলার সঙ্গে বন্ধুত্ব করেন। মহিলার পারিবারিক অশান্তির সুযোগ নিয়ে ভণ্ড জ্যোতিষী সেজে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। এরপর মার্ভে বিচে ঘুরতে নিয়ে গিয়ে কৌশলে মহিলার কিছু আপত্তিকর ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় ৩৩ লাখ টাকা আদায় করেন ওই প্রতারক।

টাকা দিয়েও রেহাই না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই গৃহবধূ এবং গত ১৮ তারিখ স্বামীকে আত্মহত্যার বার্তা পাঠান। বিষয়টি জানাজানি হতেই তাঁর স্বামী মালবানি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি কোনো জ্যোতিষী নন, বরং সাধারণ চালক হয়েও মহিলাদের ফাঁদে ফেলাই ছিল তাঁর কাজ। পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে এই চক্রে আরও কোনো মহিলা প্রতারিত হয়েছেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *