ফেসবুক আর ইনস্টাগ্রামে খুলল দুয়ার এবার পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা

মেটা নিয়ে এল ইনকাম করার দুর্দান্ত সুযোগ। এখন থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্রিয়েটররা সরাসরি তাদের পোস্ট ও রিলসে প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। এর জন্য মেটা চালু করেছে ‘ফেসবুক অ্যাফিলিয়েট পার্টনারশিপ’ ফিচার।
আগে বায়ো বা কমেন্টে লিংক দেওয়ার ঝামেলা থাকলেও এখন থেকে সরাসরি কন্টেন্টের ওপর ক্লিকযোগ্য শপিং ট্যাগ থাকবে। কোনো দর্শক সেই লিংকে ক্লিক করে কেনাকাটা করলেই নির্দিষ্ট কমিশন চলে যাবে ক্রিয়েটরের পকেটে। শপটক ২০২৬ কনফারেন্সে এই ঘোষণা দিয়ে মেটা জানিয়েছে যে তারা সোশ্যাল মিডিয়াকে একটি শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মে রূপান্তর করতে চায়।
প্রাথমিকভাবে আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে অ্যামাজন এবং শপি-র সঙ্গে এই ফিচার চালু করা হয়েছে। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য প্রান্তেও এই ইনকাম করার নতুন মাধ্যমটি পৌঁছে দেওয়া হবে।