ফেসবুক ডিপি-তে অভিষেকের সঙ্গে ছবি, ‘রাস্তাই একমাত্র রাস্তা’ লিখে বার্তা প্রতীক উরের

ফেসবুক ডিপি-তে অভিষেকের সঙ্গে ছবি, ‘রাস্তাই একমাত্র রাস্তা’ লিখে বার্তা প্রতীক উরের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর এবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সক্রিয় হলেন তরুণ নেতা প্রতীক উর রহমান। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক ডিপি পরিবর্তন করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নেওয়ার মুহূর্তটি তুলে ধরেন তিনি। আমতলার জনবহুল রাস্তায় তাঁর এই বিশেষ যোগদান পর্বকে গুরুত্ব দিতেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রাস্তাই একমাত্র রাস্তা’।

গত সোমবার দলত্যাগের পর থেকেই প্রতীক উরকে নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়। বাম সমর্থকদের একাংশ তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করলেও, প্রতীক নিজের অবস্থানে অনড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রকাশ্য রাস্তায় দলের পতাকা হাতে তুলে নেওয়ার বিষয়টিকেই তিনি নিজের নতুন রাজনৈতিক পথচলার ভিত্তি হিসেবে তুলে ধরতে চেয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

দলবদল নিয়ে ব্যক্তিগত জীবনে অশান্তির যে গুঞ্জন ছড়িয়েছিল, তাও নস্যাৎ করেছেন প্রতীকের স্ত্রী শিরিন সুলতানা। ছাত্রজীবন থেকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত শিরিন জানান, তাঁদের সংসার নিয়ে ছড়ানো সমস্ত দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত রটনা। রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের মাঝেও পারিবারিক সংহতি বজায় রেখে প্রতীক এখন তৃণমূলের সৈনিক হিসেবে নিজের নতুন ইনিংস শুরু করলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *