বকেয়া ডিএ মেটানোর নির্দেশিকা জারি নবান্নের, আপাতত বাদ ২০০৮-২০১৫ পর্ব

বকেয়া ডিএ মেটানোর নির্দেশিকা জারি নবান্নের, আপাতত বাদ ২০০৮-২০১৫ পর্ব

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটানো নিয়ে নবান্ন অর্থ দফতর থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য জানিয়েছে, আর্থিক সীমাবদ্ধতার কারণে ধাপে ধাপে এই বকেয়া মেটানো হবে। তবে এই দফায় ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিএ আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দুই সমান কিস্তিতে প্রদান করা হবে। প্রথম কিস্তি মিলবে ২০২৬ সালের মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বরে। গ্রুপ এ, বি এবং সি কর্মীদের টাকা সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। অন্যদিকে, গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীরা তাঁদের বকেয়া টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ হিসেবে পাবেন।

AICPI সূচক অনুযায়ী এই বকেয়া গণনা করা হবে বলে জানানো হয়েছে। মৃত কর্মী বা চাকরি ছাড়ার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মে উত্তরাধিকারী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা আবেদনের ভিত্তিতে বকেয়া পাবেন। তবে এই প্রক্রিয়াকে ‘আদালত অবমাননা’ ও ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। তাঁদের দাবি, জিপিএফ-এ টাকা জমা দেওয়ার অর্থ হলো দীর্ঘ প্রতীক্ষা, যা নিয়ে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *