বকেয়া ২৫% ডিএ নিয়ে রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের
March 7, 20267:55 am

বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের অভিযোগ, সুপ্রিম কোর্টে বিভ্রান্তিকর তথ্য পেশ করে শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাওনা থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে। ৩ লক্ষ ১৭ হাজার ৯৫৪ জন কর্মীর হিসেবে কারচুপির প্রতিবাদে সরব হয়েছে মঞ্চ।
অবিলম্বে সময়ক্ষেপণ বন্ধ করে বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আইনি লড়াই এবং রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।