বঙ্গ জয়ের লক্ষ্য: মোদী-শাহর সঙ্গে কঙ্গনা-মিঠুন, ৪০ তারকা প্রচারকের মেগা তালিকা প্রকাশ বিজেপির

বঙ্গ জয়ের লক্ষ্য: মোদী-শাহর সঙ্গে কঙ্গনা-মিঠুন, ৪০ তারকা প্রচারকের মেগা তালিকা প্রকাশ বিজেপির

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ‘ডু অর ডাই’ লড়াই হিসেবে দেখছে বিজেপি। হাইভোল্টেজ এই প্রচার যুদ্ধে জনমত নিজেদের পক্ষে টানতে ৪০ জন হেভিওয়েট ও তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সেলিব্রিটি মুখ— কাউকেই বাদ দেওয়া হয়নি এই রণকৌশল থেকে। জয়ের লক্ষ্যে অলআউট ঝাঁপিয়ে পড়তে চাইছে দিল্লি ও রাজ্য নেতৃত্ব।

বিজেপির এই তালিকায় শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও থাকছেন রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা ও স্মৃতি ইরানির মতো অভিজ্ঞ নেতারা। সাতজন মুখ্যমন্ত্রী ছাড়াও কঙ্গনা রানাউত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী ও লিয়েন্ডার পেজের মতো তারকাদের মাঠে নামিয়ে প্রচারের পারদ চড়াতে চাইছে বিজেপি। বাংলার ভূমিপুত্র হিসেবে শুভেন্দু অধিকারী ও শান্তনু ঠাকুরও রয়েছেন এই মেগা তালিকায়।

বিজেপির এই সেলিব্রিটি নির্ভর প্রচার সূচিকে ঘিরে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি দুর্বল বলেই তারকাদের ওপর ভরসা করতে হচ্ছে। তবে কোন নেতা বা তারকা কোথায় সভা করবেন, তা নিয়ে চূড়ান্ত রোডম্যাপ এখনও প্রকাশ করেনি বিজেপি। সব মিলিয়ে ভোটের আগেই বঙ্গে তারকা সমাগমে সরগরম হতে চলেছে রাজনৈতিক ময়দান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *