বঙ্গ জয়ে মোদী শাহের মেগা প্ল্যান, একঝাঁক হেভিওয়েট নিয়ে ময়দানে বিজেপি

বঙ্গ জয়ে মোদী শাহের মেগা প্ল্যান, একঝাঁক হেভিওয়েট নিয়ে ময়দানে বিজেপি

বিহার ও ওড়িশার পর এবার কি তবে বাংলা? ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নবান্ন দখল করতে রণকৌশল সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঝটিকা সফর দিয়ে শুরু হচ্ছে এই মেগা প্রচার।

সূত্র বলছে, ভোটের আগে বাংলায় অন্তত ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী। পিছিয়ে নেই অমিত শাহও, তিনিও থাকছেন ৮টি বড় কর্মসূচিতে। হিন্দু ভোট ব্যাংকে শান দিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নামানো হচ্ছে ৮টি সভার দায়িত্বে। এছাড়া জে পি নাড্ডা ও নিতিন নবীনের মতো কেন্দ্রীয় নেতৃত্বও দফায় দফায় রাজ্যে আসছেন।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো মিঠুন চক্রবর্তীর ভূমিকা। যে আসনগুলোতে লড়াই হবে সেয়ানে সেয়ানে, সেখানে ১০টি বড় প্রচার করবেন মহাগুরু। হিন্দিভাষী ভোটারদের টানতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে থাকছেন মনোজ তিওয়ারি। সব মিলিয়ে, ছাব্বিশের লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ পদ্ম শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *