বছরে ১৩ বার রিচার্জের দিন শেষ, টেলিকম সংস্থাগুলির কারসাজি রুখতে কড়া নির্দেশ সরকারের

বছরে ১৩ বার রিচার্জের দিন শেষ, টেলিকম সংস্থাগুলির কারসাজি রুখতে কড়া নির্দেশ সরকারের

সাধারণত মোবাইল রিচার্জ প্ল্যান ২৮ দিনের হওয়ায় গ্রাহকদের বছরে ১২ বারের বদলে ১৩ বার রিচার্জ করতে বাধ্য করত টেলিকম সংস্থাগুলি। সম্প্রতি সংসদে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এই বিষয়টি উত্থাপন করে জানান, এর ফলে গ্রাহকদের পকেট থেকে অতিরিক্ত টাকা চলে যাচ্ছে।

এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ট্রাই (TRAI) ইতিমধ্যেই টেলিকম অপারেটরদের প্রতিটি ক্যাটাগরিতে অন্তত একটি ৩০ দিনের ভ্যালিডিটি সম্পন্ন প্ল্যান রাখার নির্দেশ দিয়েছে। ২০২২ সালের নিয়ম অনুযায়ী সংস্থাগুলিকে ২৮ দিনের পাশাপাশি পুরো এক মাসের বিকল্প দিতে হবে। এর ফলে বছরের অতিরিক্ত এক মাসের রিচার্জের বোঝা থেকে মুক্তি পাবেন গ্রাহকরা। ডেটা নষ্ট হওয়া এবং বারবার রিচার্জের ঝামেলা কমাতেই সরকারের এই কড়া পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *