বড় রদবদল আপ-এ! রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ হারালেন রাঘব চাড্ডা

বড় রদবদল আপ-এ! রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ হারালেন রাঘব চাড্ডা

রাজ্যসভায় আম আদমি পার্টির ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো তরুণ সাংসদ রাঘব চাড্ডাকে। ২০২৩ সাল থেকে এই দায়িত্ব সামলানো রাঘবের পরিবর্তে পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তলকে নতুন ডেপুটি লিডার হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে দল। এই পরিবর্তনের বিষয়ে রাজ্যসভার সচিবালয়কে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

পদচ্যুতির পাশাপাশি আপ-এর বরাদ্দ সময়ে চাড্ডাকে বক্তব্য রাখতে দেওয়া হবে না বলেও জানা গিয়েছে, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। গিগ কর্মীদের অধিকার এবং টেলিকম ইস্যুতে সরব হয়ে জনমহলে জনপ্রিয় হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। বিশেষ করে গুজরাত ও পাঞ্জাব নির্বাচনে তাঁর অনুপস্থিতি এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

রাজনীতিতে কেজরিওয়ালের হাত ধরে আসা রাঘব ২০১২ সাল থেকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। রাজ্যসভার কনিষ্ঠতম সাংসদ হিসেবে নজর কাড়লেও বর্তমান এই রদবদল তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রসঙ্গে আম আদমি পার্টি বা রাঘব চাড্ডার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *