বড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় বাড়তে পারে বেতন

বড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় বাড়তে পারে বেতন

জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী। সাধারণত হোলির সময় সরকার এই ঘোষণা করলেও চলতি বছরে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, খুব শীঘ্রই মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মূল বেতনের উপর ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। মুদ্রাস্ফীতির হার এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW) এর তথ্যের ওপর ভিত্তি করে এই ডিএ সংশোধন করা হয়। গত ১২ মাসের খতিয়ান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সূচকের গড় দাঁড়িয়েছে ১৪৫.৫৪। এই হিসাব অনুযায়ী মহার্ঘ ভাতা ৬০.৩৩ শতাংশে পৌঁছনোর কথা। সরকার এই হিসেবে সিলমোহর দিলে কর্মচারীদের ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হবে।

সরকারি নিয়ম অনুযায়ী বছরে দু’বার, জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা সংশোধন করা হয়। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এই ডিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেনশনভোগীরাও একইভাবে মহার্ঘ ত্রাণ বা ডিআর পেয়ে থাকেন। লেবার ব্যুরোর দেওয়া নির্দিষ্ট সূত্রের মাধ্যমেই এই ডিএ এবং ডিআর গণনা করা হয়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পরেই স্পষ্ট হবে, তবুও ২ শতাংশ বেতন বৃদ্ধির এই সম্ভাবনা কর্মচারী মহলে নতুন করে আশার আলো জাগিয়েছে।

Ankita Ghosh
  • Ankita Ghosh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *