বয়সকে তুড়ি মেরে ময়দানে বিমান বসু! বিজেপিকে টেক্কা দিয়ে বামেদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ

বয়সকে তুড়ি মেরে ময়দানে বিমান বসু! বিজেপিকে টেক্কা দিয়ে বামেদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজনীতির ময়দানে নতুন চমক দিল বামফ্রন্ট। বিজেপিকে পিছনে ফেলে দিয়ে সোমবার ১৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল আলিমুদ্দিন। সিতাই থেকে শালতোড়া—একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে লড়বে বামেরা। তবে এবারের লড়াইয়ে সবচেয়ে বড় চমক ৮৬ বছর বয়সি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সক্রিয়তা। নিজের কাঁধেই প্রচারের ব্যাটন তুলে নিয়ে বুধবার যাদবপুর থেকে শুরু করছেন ম্যারাথন কর্মীসভা।

কংগ্রেসের সঙ্গে জোট না হলেও আইএসএফ-এর সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ২৯টি আসনে বোঝাপড়া হলেও ৪টি আসনে দুই পক্ষই অনড়। এই জটিল পরিস্থিতির মধ্যেই ‘বয়স কেবলই সংখ্যা’ প্রমাণ করতে জেলায় জেলায় ঘুরবেন বিমান বসু। হুগলির উত্তরপাড়াতেও রয়েছে তাঁর বিশেষ কর্মসূচি। গত পাঁচ বছরের ‘শূন্য’ তকমা ঘুচিয়ে বামেরা কি এবার বিধানসভায় ফিরতে পারবে? এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *