বসন্তের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, স্বস্তি ফিরবে কি দক্ষিণবঙ্গে
March 6, 20268:50 am

প্রচণ্ড গরম ও ভ্যাপসা অস্বস্তির পর অবশেষে আবহাওয়ার পরিবর্তনের বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে।
বৃষ্টির এই পূর্বাভাসে গরম কিছুটা কমলেও আকাশ থাকবে আংশিক মেঘলা। একই সঙ্গে রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি আপাতত বজায় থাকবে। আবহাওয়াবিদদের মতে, বিভিন্ন ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সম্মিলিত প্রভাবেই রাজ্যের এই আবহাওয়া পরিবর্তন।