বাঁকুড়ার মাটি থেকে মমতার বড় ঘোষণা বিধবা ভাতা আরও বাড়ছে

বাঁকুড়ার মাটি থেকে মমতার বড় ঘোষণা বিধবা ভাতা আরও বাড়ছে

ভোটের উত্তাপে রাইপুরের জনসভা থেকে মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানালেন, কথা দিলে তিনি কথা রাখেন, তাই আগামীতে বিধবা ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। একইসঙ্গে সাধারণ মানুষের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।

মুখ্যমন্ত্রী সাফ জানান, লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী কোনো ভিক্ষা নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার। বিজেপিকে চড়া সুরে আক্রমণ করে তিনি বলেন, বিরোধীরা ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিলেও কাজের বেলায় তাদের দেখা মেলে না। প্রবীণ নাগরিকদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপের আশ্বাস দিয়ে মমতা বলেন, যাদের দেখার কেউ নেই, সরকার তাদের অভিভাবক হয়ে পাশে দাঁড়াবে। বাংলার মায়েদের অ্যাকাউন্টে আসা টাকা যে কখনও ফেরত দিতে হবে না, সেই গ্যারান্টিও দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *