বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন সর্বোচ্চ ৬০ হাজার টাকা

বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন সর্বোচ্চ ৬০ হাজার টাকা

বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ১৬টি শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রক্রিয়ায় মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কাউন্সেলর, ফার্মাসিস্ট এবং সাইকোলজিস্টসহ বিভিন্ন পদে দক্ষ প্রার্থীদের নিয়োগ করা হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী বেতন নির্ধারিত হয়েছে ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত। আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হলেও, মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছর রাখা হয়েছে। সংরক্ষিত ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে বিশেষ ছাড় মিলবে।

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগামী ১০ এপ্রিল রাত পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সাধারণ শ্রেণির জন্য ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির জন্য ৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। আসাম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *