বাঁদরের উপদ্রব থেকে ফসল বাঁচাতে ভালুকের ছদ্মবেশে কৃষক, ভাইরাল অভিনব ভিডিও

বাঁদরের উপদ্রব থেকে ফসল বাঁচাতে ভালুকের ছদ্মবেশে কৃষক,  ভাইরাল অভিনব ভিডিও

উত্তরপ্রদেশের সম্ভল জেলার ফিরোজপুর গ্রামে বাঁদরের উপদ্রব থেকে আলু ও স্ট্রবেরি ক্ষেত রক্ষা করতে অভিনব পন্থা বেছে নিয়েছেন কৃষক ধর্মবীর। এলাকায় ১০০-র বেশি বাঁদরের দল নিয়মিত ফসল নষ্ট করায় অতিষ্ঠ হয়ে তিনি চার হাজার টাকা দিয়ে ভালুকের একটি পোশাক কেনেন। বর্তমানে তিনি সেই ছদ্মবেশেই জমিতে ঘুরে বেড়ান, যার ভয়ে বাঁদরের দল আর ত্রিসীমানায় ঘেঁষছে না।

ধর্মবীর জানান, একা তিনি নন, এলাকার আরও অনেক কৃষকই এই সমস্যায় জর্জরিত। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি রুখতে নিরুপায় হয়েই তিনি এই অদ্ভুত কৌশল অবলম্বন করেছেন। যদিও এই পোশাক কিনতে তাকে বেশ অর্থ ব্যয় করতে হয়েছে, তবুও কষ্টার্জিত ফসল রক্ষা পাওয়ায় তিনি কিছুটা স্বস্তি বোধ করছেন। তাঁর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

তবে বনবিভাগের মতে, ভালুক সেজে বাঁদর তাড়ানো কোনো স্থায়ী সমাধান নয়। স্থানীয় বনকর্মী মনোজ কুমার জানান, এভাবে বাঁদরের দল কেবল এক এলাকা থেকে অন্য এলাকায় সরে যাবে। কৃষকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ করে বাঁদরগুলিকে ধরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, যাতে চিরস্থায়ীভাবে ফসলের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *