বাংলাদেশি ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা দিল সৌদি আরব

বাংলাদেশি ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা দিল সৌদি আরব

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি এবং ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি এড়াতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় ভারত, চীন, ব্রিটেন ও মিয়ানমারের মতো দেশগুলো রয়েছে।

সৌদি কর্তৃপক্ষের মতে, বিশ্বব্যাপী সংক্রামক রোগের বিস্তার এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০০৪ সাল থেকে কার্যকর হওয়া এই তালিকাটি বর্তমান ঝুঁকি বিবেচনায় আরও সম্প্রসারিত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এই নিষেধাজ্ঞা মূলত কাঁচা পণ্যের ওপর প্রযোজ্য হলেও নির্দিষ্ট স্বাস্থ্য মানদণ্ড মেনে প্রক্রিয়াজাত মাংস আমদানির সুযোগ রাখা হয়েছে। আমদানিকৃত পণ্যের সঙ্গে বার্ড ফ্লু ও নিউক্যাসল ভাইরাস মুক্ত হওয়ার সরকারি সনদ থাকা বাধ্যতামূলক। বর্তমানে সৌদি আরব তাদের মুরগির মাংসের সিংহভাগ চাহিদা অভ্যন্তরীণ উৎপাদন এবং ব্রাজিল থেকে আমদানির মাধ্যমে পূরণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *