বাংলায় ‘এনকাউন্টার’ হবে ইউপি স্টাইলে! ক্ষমতায় এলে পুলিশের রূপ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের

বাংলায় ‘এনকাউন্টার’ হবে ইউপি স্টাইলে! ক্ষমতায় এলে পুলিশের রূপ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের

খড়্গপুরে নির্বাচনী প্রচারে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। স্পষ্ট জানালেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই আমূল বদলে যাবে পুলিশি ব্যবস্থা। বর্তমানে যারা ‘গুন্ডা-মাফিয়াদের সঙ্গে চা খাচ্ছেন’ বা ‘নেতাদের চামচাগিরি করছেন’, সেই পুলিশকর্মীরাই উত্তরপ্রদেশের কায়দায় এনকাউন্টার শুরু করবেন বলে দাবি তাঁর।

পুরনো মেজাজে তৃণমূলকে আক্রমণ করে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি বলেন, ৪ মে-র পর সব সমীকরণ পাল্টে যাবে। চোর এবং মাফিয়াদের সরাসরি জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, খড়্গপুরের মানুষ তাকে লড়াই করার জন্যই ভোট দেন। পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে সরব হয়ে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। দিলীপের সাফ কথা, “দম থাকলে সামনে এসো, চমকে চমকেই আমি রাজনীতি করি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *