বাংলার আসন্ন নির্বাচনে এক বা দুই দফায় ভোট করানোর দাবি জানাল বিজেপি
March 10, 20268:25 am

রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে খুব কম সময়ের ব্যবধানে এক বা দুই দফায় ভোট করানোর দাবি জানাল ভারতীয় জনতা পার্টি। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির প্রতিনিধি দল এই দাবি পেশ করে। দলের পক্ষ থেকে ১৭ দফা দাবিনামা জমা দেওয়া হয়েছে, যেখানে রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
বিজেপির দাবি, রাজ্যে স্বচ্ছ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে দুষ্কৃতী ও তোলাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। সেই সঙ্গে দলদাস পুলিশ এবং সরকারি কর্মচারীদের কার্যকলাপে লাগাম টানার আবেদনও জানানো হয়েছে। রাজ্য বিজেপির মতে, এই পদক্ষেপগুলো না নিলে ভোট অবাধ হওয়া সম্ভব নয়।