বাংলার নির্বাচনী লড়াইয়ে বড় ধামাকা, ১১১ প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করল বিজেপি
March 19, 20266:23 pm

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পারদ চড়িয়ে দ্বিতীয় দফায় ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। রূপা গাঙ্গুলিকে সোনারপুর দক্ষিণ এবং রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া শিবির।
এই তালিকায় নিশীথ প্রামাণিক, তাপস রায় ও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতো হেভিওয়েট নাম রয়েছে। খড়গপুর সদরের বদলে হিরণ চট্টোপাধ্যায়কে শ্যামপুর থেকে লড়তে পাঠিয়ে বড় রদবদল ঘটিয়েছে দল। ২৫৫ আসনে প্রার্থী ঘোষণা শেষ হওয়ায় রাজ্যে এখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।