বাংলার ভোটের মুখে কমিশনের বড় পদক্ষেপ, রাজ্যে ৬ জন আইএএস অফিসারকে ভিনরাজ্যে বদলি

বাংলার ভোটের মুখে কমিশনের বড় পদক্ষেপ, রাজ্যে ৬ জন আইএএস অফিসারকে ভিনরাজ্যে বদলি

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ৬ জন আইএএস অফিসারকে পর্যবেক্ষক হিসেবে তামিলনাড়ু পাঠানোর নির্দেশ দিয়েছে। এদের মধ্যে পাঁচজন জেলা নির্বাচনী আধিকারিক এবং পঞ্চায়েত সচিব রয়েছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

প্রশাসনিক এই রদবদল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে তিনি এই পদক্ষেপকে একপাক্ষিক ও প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত বলে দাবি করেন। তবে কমিশন শান্তিপূ্র্ণ ভোটের লক্ষ্যে অনড় থেকে একের পর এক উচ্চপদস্থ আধিকারিক বদল করে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *