বাংলার ভোটে নজিরবিহীন নিরাপত্তার ছক: জম্মু-কাশ্মীরকেও ছাপিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী

বাংলার ভোটে নজিরবিহীন নিরাপত্তার ছক: জম্মু-কাশ্মীরকেও ছাপিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে ভারতের নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এবার রাজ্যে প্রায় ২.৪ লক্ষ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন করা হচ্ছে, যা দেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। মূলত বিগত দিনের ভোট-পরবর্তী হিংসার ইতিহাস এবং মালদহ কাণ্ডের মতো সংবেদনশীল ঘটনাগুলো মাথায় রেখেই নিরাপত্তার এই নিশ্ছিদ্র ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে কেবল ভোটের দিনই নয়, প্রক্রিয়া শেষ হওয়ার পরেও দীর্ঘ সময় রাজ্যে অবস্থান করবে বিশাল বাহিনী। আগামী ২৯ এপ্রিল শেষ দফার ভোট গ্রহণের পর ইভিএম ও স্ট্রং রুমের পাহারায় ২০০ কো ম্পা নি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও ৫০০ কো ম্পা নি বাহিনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিরপেক্ষতা বজায় রাখতে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক ও কলকাতা পুলিশ কমিশনারসহ একাধিক শীর্ষ কর্তাকে সরিয়ে দিয়েছে কমিশন।

তবে কেন্দ্রীয় বাহিনীর এই বিপুল সক্রিয়তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন, শাসক দলের ভোটারদের ভয় দেখাতে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধা করে দিতে বাহিনীর নজিরবিহীন অপব্যবহার করা হচ্ছে। ২০২১ সালের বিধানসভা ভোটে ৭২৫ কো ম্পা নি বাহিনী থাকলেও এবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা নিয়ে বর্তমানে সরগরম বাংলার রাজনৈতিক ময়দান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *