বাংলার মসনদ দখলে মোদীর মহাপ্রচার অভিযান, তুঙ্গে বিজেপির মেগা প্রস্তুতি
March 19, 20268:28 pm

আসন্ন বিধানসভা নির্বাচনে ঝোড়ো প্রচারে নামছে বিজেপি। রামনবমীর পরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারসূচি অনুযায়ী তিনি ১৪টি জনসভা ও রোডশো করবেন। ব্রিগেডের সাফল্যের পর মোদীর এই সফর কর্মীদের মনোবল বাড়াবে বলে আশাবাদী গেরুয়া শিবির।
বিজেপির তারকা প্রচারক তালিকায় রয়েছেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ ও মিঠুন চক্রবর্তী। বড় সভার পাশাপাশি এলাকাভিত্তিক ছোট প্রচার ও জনসংযোগেও বিশেষ জোর দিচ্ছে দল। সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের মতো রাজ্য নেতারাও কোমর বেঁধে নামছেন তৃণমূলকে উৎখাতের লক্ষ্য নিয়ে।