বাংলার স্লিপার সেল মডিউল ফাঁস: তেলেঙ্গানা পুলিশের জালে বাঁকুড়ার আল কায়েদা জঙ্গি

বাংলার স্লিপার সেল মডিউল ফাঁস: তেলেঙ্গানা পুলিশের জালে বাঁকুড়ার আল কায়েদা জঙ্গি

আইএস এবং আল কায়েদার হয়ে পশ্চিমবঙ্গে জঙ্গি মডিউল তৈরির অভিযোগে বাঁকুড়ার খাতড়া থেকে মির আসিফ আলি নামক এক যুবককে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। ধৃত আসিফের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একে-৪৭ রাইফেল হাতে ছবি পোস্ট করে উগ্রবাদী প্রচার চালানো এবং তরুণদের মগজ ধোলাই করে সংগঠনে নিয়োগের অভিযোগ রয়েছে। তদন্তে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল।

গোয়েন্দা সূত্রে খবর, তেলেঙ্গানা, দিল্লি ও বিহারসহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে মোট ১২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মোবাইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিশ্লেষণ করে আসিফের সন্ধান পায় পুলিশ। জেরায় সে স্বীকার করেছে যে, অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে জঙ্গি এজেন্টরা তার সঙ্গে যোগাযোগ করে এবং পরবর্তীতে তাকে ভারত বিরোধী কার্যকলাপে উদ্বুদ্ধ করা হয়।

তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, আসিফ মূলত মুর্শিদাবাদ, মালদহ ও বীরভূমের মতো জেলাগুলোর যুবকদের টার্গেট করেছিল। প্রশিক্ষণের জন্য তার পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল এবং স্লিপার সেল পরিচালনার জন্য সে বিদেশ থেকে নিয়মিত অর্থ পাচ্ছিল। বর্তমানে ধৃতের প্রোফাইল ও ডিজিটাল ডিভাইস ঘেঁটে এই মডিউলের সঙ্গে যুক্ত অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *