বাংলো ছাড়ুন নয়তো কড়া ব্যবস্থা! অপসারিত জেলাশাসকদের নিয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ফরমান

বাংলো ছাড়ুন নয়তো কড়া ব্যবস্থা! অপসারিত জেলাশাসকদের নিয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ফরমান

বাংলায় ভোটের মুখে রণংদেহি মেজাজে নির্বাচন কমিশন। এবার অপসারিত ১১ জন জেলাশাসককে তৎক্ষণাৎ সরকারি বাংলো খালি করার কড়া নির্দেশ দিল দিল্লির নির্বাচন প্যানেল। কমিশনের স্পষ্ট বার্তা, কোনোভাবেই নতুন জেলাশাসকদের কাজে পুরনোদের ছায়া বা প্রভাব বরদাস্ত করা হবে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাফ জানানো হয়েছে, সার্কিট হাউস নয়, নতুন জেলাশাসকদের বাংলো থেকেই নির্বাচনের রাশ ধরতে হবে। উল্লেখ্য, অপসারিত জেলাশাসকদের ভিন রাজ্যে বদলি করার কমিশনের এই একতরফা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

সোমবার প্রধান বিচারপতির এজলাসে এই হাইভোল্টেজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একদিকে আইনি লড়াই, অন্যদিকে কমিশনের কড়াকড়ি— সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক মহলে চরম উত্তেজনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *