বাকি ৩৯ আসনে প্রার্থী কারা? কলকাতায় পা রেখেই রুদ্ধদ্বার বৈঠকে নীতীন নবীন
March 24, 202612:36 pm

বিস্ফোরক পরিস্থিতি রাজ্য বিজেপিতে! প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের পাহাড় সামলাতে এবার সরাসরি ময়দানে কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার সকালেই কলকাতা পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। নিউটাউনের এক হোটেলে কোর কমিটির সঙ্গে শুরু হয়েছে ম্যারাথন বৈঠক।
বিক্ষোভ, ভাঙচুর আর দলীয় কোন্দলে উত্তাল গেরুয়া শিবির। কর্মীদের অভিযোগ, অনেক কেন্দ্রে তৃণমূল ঘনিষ্ঠদের টিকিট দেওয়া হয়েছে। এই ড্যামেজ কন্ট্রোল করতেই কি তড়িঘড়ি কলকাতায় নীতীন নবীন? আইটি সেলের সঙ্গেও বিশেষ আলোচনার কর্মসূচি রয়েছে তাঁর। ২৩ ও ২৯ এপ্রিলের ভোটের আগে বাকি ৩৯টি আসনের ভাগ্য নির্ধারণ হতে পারে আজকের এই মেগা বৈঠকেই। রাজ্য সভাপতির কড়া বার্তার মাঝেই এখন সবার নজর কেন্দ্রীয় সভাপতির পরবর্তী পদক্ষেপের দিকে।