বাঘাযতীন ও বাসন্তীর অশান্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

বাঘাযতীন ও বাসন্তীর অশান্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

দক্ষিণ কলকাতার বাঘাযতীনে তৃণমূল কর্মী খুনের ঘটনায় রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার মধ্যরাতে একটি আবাসনের ছাদে আসর চলাকালীন এলোপাথাড়ি গুলিতে রাহুল দে নামে এক যুবকের মৃত্যু হয়। পুলিশি তদন্তে প্রাথমিক অনুমান, জুয়ার টাকার বিবাদেই এই হামলা। ঘটনায় ইতিমিধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত আটজন পুলিশকর্মী আহত হয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ শুরু করেছে কমিশন।

ভোটের মুখে এই জোড়া হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় থানা ও জেলা প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বাঘাযতীনের শ্যুটআউট এবং বাসন্তীর রাজনৈতিক সংঘর্ষের নেপথ্যে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বর্তমানে দুই এলাকাতেই কড়া নিরাপত্তার বলয় তৈরি করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *