বাঙালির আদি দুর্গাপূজা: ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি ও বাসন্তী পূজা

বাঙালির আদি দুর্গাপূজা: ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি ও বাসন্তী পূজা

শরৎকালের অকাল বোধনের আগে বাসন্তী পূজাই ছিল বাঙালির আদি দুর্গাপূজা। চৈত্র নবরাত্রির শেষ চার দিন ধরে দেবী দুর্গার এই আরাধনা চলে। বসন্তকালে এই উৎসব পালিত হয় বলে এর নাম বাসন্তী পূজা। প্রথা অনুযায়ী, সপ্তমী থেকে দশমী— এই চার দিন ভক্তিভরে দেবীর অর্চনা করেন ভক্তরা।

চলতি বছর ১৯ মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে। ওই দিন সকাল ৬টা ৫২ মিনিট থেকে ৭টা ৪৩ মিনিটের মধ্যে ঘট স্থাপনের শুভ সময় নির্ধারণ করা হয়েছে। নবরাত্রির এই ধারাবাহিকতায় আগামী ২৪ মার্চ মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল বাসন্তী পূজার আনুষ্ঠানিক সূচনা হবে। পঞ্জিকা মতে, ২৭ মার্চ মহানবমী এবং ২৮ মার্চ বিজয়া দশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

উৎসবের নির্ঘণ্ট অনুযায়ী, ২৫ মার্চ মহাসপ্তমী এবং ২৬ মার্চ মহাষ্টমী পালিত হবে। ২৬ মার্চ দুপুর ২টো ৬ মিনিট থেকে ২টো ৫৪ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা, যা এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। ২৭ মার্চ দুপুর ১২টা ২১ মিনিটে নবমী তিথি শেষ হওয়ার পর ২৮ মার্চ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী মর্ত্যলোক বিদায় নেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *