বাজেট অধিবেশনে নির্মলা সীতারমনের মাস্টারস্ট্রোক! দুই নয়া বিলে আমূল বদলে যাচ্ছে দেশের আর্থিক কাঠামো

সংসদে ফিরল গতি! কর্পোরেট দুনিয়া ও সাধারণের পকেটে প্রভাব ফেলতে পারে অর্থমন্ত্রীর আনা এই দুই বড় বিল। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই ফিনান্স বিল ২০২৬ এবং কর্পোরেট আইন সংশোধনী বিল নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
নির্মলা সীতারমন প্রস্তাবিত এই দুই বিলের মাধ্যমে কো ম্পা নি আইন ও এলএলপি অ্যাক্টে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। লক্ষ্য একটাই— ভারতীয় কর্পোরেট ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করে তোলা। শুধু বিল পেশ নয়, এদিন লোকসভায় মহিলাদের সাইবার নিরাপত্তা নিয়ে ডি পুরন্দেশ্বরীর বিশেষ রিপোর্ট এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার অগ্রগতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বিরোধীদের আট সদস্যের সাসপেনশন প্রত্যাহারের পর অধিবেশনে উত্তাপ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কাজের গতি। আগামী ২ এপ্রিল পর্যন্ত চলা এই অধিবেশনে দেশের আগামী অর্থবর্ষের রূপরেখা চূড়ান্ত হতে চলেছে। সুকান্ত মজুমদার থেকে গজেন্দ্র সিং শেখাওয়াত— হেভিওয়েট মন্ত্রীদের উপস্থিতিতে এই দফার অধিবেশন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা স্পষ্ট।