বাড়িতে বসেই ভোট দিতে পারবেন পশ্চিমবঙ্গের ৮ লক্ষ প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার

বাড়িতে বসেই ভোট দিতে পারবেন পশ্চিমবঙ্গের ৮ লক্ষ প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার

পশ্চিমবঙ্গের ৮৫ ঊর্ধ্ব এবং বিশেষভাবে সক্ষম প্রায় ৮ লক্ষ ভোটারের জন্য বাড়িতে বসেই ভোটদানের বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ৩০ মার্চ প্রথম দফার বিজ্ঞপ্তি জারির পর ৩ এপ্রিলের মধ্যে ‘১২-ডি’ ফর্ম পূরণ করে স্থানীয় বিএলও-র কাছে আবেদন জানাতে হবে। তবে কেউ চাইলে বুথে গিয়েও ভোট দিতে পারেন।

ভোটদান প্রক্রিয়া স্বচ্ছ ও প্রভাবমুক্ত রাখতে প্রতিটি পদক্ষেপের ভিডিও রেকর্ডিং করা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে প্রার্থীর এজেন্টদের সামনেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোটারের পরিবর্তে পরিবারের অন্য কেউ ভোট দিলে তা বাতিল বলে গণ্য হবে। ভোটগ্রহণের মূল তারিখের আগেই এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন।

প্রবীণদের পাশাপাশি জরুরি পরিষেবায় যুক্ত কর্মী ও সাংবাদিকদের জন্যও বিশেষ ফেসিলিটেশন সেন্টারে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে। অন্যদিকে, সেনাকর্মীদের জন্য থাকছে ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম। কমিশন স্পষ্ট জানিয়েছে, সমস্ত পোস্টাল ব্যালট আগামী ৪ মে ভোট গণনার দিন সকাল আটটার মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছাতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *