বাবার এইচআইভি: বসিরহাটে ৪ বছরের শিশুকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ

বাবার এইচআইভি: বসিরহাটে ৪ বছরের শিশুকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ

উত্তর ২৪ পরগনার বসিরহাটের মথুরাপুর এলাকায় বাবার এইচআইভি আক্রান্ত হওয়ার জেরে ৪ বছরের এক শিশুকে আইসিডিএস কেন্দ্র থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল। বর্তমানে শিশুটির বাবা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, শিশুটি প্রতিদিনের মতো সেন্টারে পড়তে গেলে তাকে চলে যেতে বলা হয়। পরে তার মা কারণ জানতে চাইলে শিক্ষিকা সরাসরি জানিয়ে দেন যে, বাবার “খারাপ রোগ” থাকার কারণে শিশুকে আর স্কুলে রাখা যাবে না।

এই ঘটনায় ক্ষুব্ধ পরিবারটি বসিরহাট মহকুমা শাসকের দফতরে লিখিত ও ইমেল মারফত অভিযোগ দায়ের করেছে। শিশুটির পিসি জানান, বাচ্চার জন্য বাড়িতে খাবার পাঠানো হলেও তাকে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সামাজিক এই বৈষম্যের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

অভিযুক্ত আইসিডিএস শিক্ষিকা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কখনোই শিশুটিকে স্কুল থেকে বের করে দেননি এবং তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও চক্রান্তমূলক। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *