বাবার হাত ধরে নতুন জন্ম আরিয়ান থেকে অনায়া হয়ে ওঠার রূপকথার গল্প

বাবার হাত ধরে নতুন জন্ম আরিয়ান থেকে অনায়া হয়ে ওঠার রূপকথার গল্প

সঞ্জয় বাঙ্গারের ছেলে থেকে মেয়ে হওয়ার কঠিন সফর শেষ হলো থাইল্যান্ডে। লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় বাবার হাত ধরে আবেগঘন পোস্ট করলেন অনায়া বাঙ্গার। এক সময়ের প্রতিশ্রুতিমান ক্রিকেটার আরিয়ান এখন অনায়া। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অনায়া জানান, এই রূপান্তর রাতারাতি ঘটেনি। দীর্ঘ হরমোন থেরাপি এবং শারীরিক পরিবর্তনের এই যাত্রায় পরিবারকে পাশে পাওয়া ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। বাবার নিঃশর্ত সমর্থন ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, এই জয় কেবল তার একার নয়, বরং পুরো পরিবারের সহনশীলতার। ক্রীড়াজগৎ থেকে শুরু করে সাধারণ মানুষ, অনায়ার এই সাহসী পদক্ষেপ এবং সঞ্জয় বাঙ্গারের আদর্শ পিতৃসত্তাকে কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *