বারুইপুরে জমি বিবাদে ভাইয়ের ওপর নৃশংস অ্যাসিড হামলা: রণক্ষেত্র যোগীবটতলা

বারুইপুরে জমি বিবাদে ভাইয়ের ওপর নৃশংস অ্যাসিড হামলা: রণক্ষেত্র যোগীবটতলা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ এক ভয়াবহ রূপ নিল। শনিবার রাতে বারুইপুর থানার যোগীবটতলা এলাকায় ভাই টোটন খানের ওপর অ্যাসিড হামলা ও ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী আক্রমণের অভিযোগ উঠেছে তাঁর দাদা মমতাজ খান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রক্তাক্ত ও দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া ওই যুবক বর্তমানে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘকাল ধরে অশান্তি চলছিল। অভিযোগ, শনিবার রাতে মমতাজ খানের স্ত্রী, জামাই ও প্রতিবেশীসহ প্রায় ছয়জন মিলে টোটনের ওপর চড়াও হয়। ধারালো অস্ত্রের কোপ মারার পাশাপাশি তাঁর শরীরে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত গ্রামবাসীরা তাঁদের ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বর্তমানে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি থমথমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *