বালিগঞ্জে প্রচার শুরু করেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষ্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়

বালিগঞ্জে প্রচার শুরু করেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষ্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার প্রচার শুরু করে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনার নিরপেক্ষতা হারিয়ে বিজেপির হয়ে কাজ করছেন এবং পদের মর্যাদা রক্ষা করছেন না। প্রশাসনিক রদবদল ঘটিয়ে জনমত পরিবর্তন করা সম্ভব নয় বলেও তিনি দাবি করেন।

প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিকে পাথেয় করে তাঁর স্ত্রীর স্বাক্ষরিত ‘নিবেদন পত্র’ নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন শোভনদেব। দলের অন্দরে সামান্য অসন্তোষ থাকলেও তৃণমূল ঐক্যবদ্ধ বলে তিনি জানান। ২০২৬ সালে বিপুল জনসমর্থন নিয়ে ঘাসফুল শিবির ফের ক্ষমতায় ফিরবে বলে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এই বর্ষীয়ান নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *