বালুরঘাটে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সমর্থনে তৃণমূলের বর্ণাঢ্য প্রচার মিছিল

বালুরঘাটে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সমর্থনে তৃণমূলের বর্ণাঢ্য প্রচার মিছিল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া অঞ্চলের চকরাম এলাকায় এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হলো। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বালুরঘাট ব্লক শাখা, কিষান খেত মজদুর এবং মহিলা তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। দলীয় নেতা-কর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার চালান।

এই মিছিল থেকে বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, ভূমিহীন কৃষকদের আর্থিক সহায়তা এবং ‘যুবশ্রী’ প্রকল্পের সুবিধাগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। দলীয় নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের এই বৈপ্লবিক পদক্ষেপগুলো সাধারণ মানুষের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক কুমার মিত্র, কিষান খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি শাহেনশা মোল্লা এবং জেলা মহিলা সভানেত্রী স্নেহলতা হেমরম। সভায় উপস্থিত নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *