বাসস্ট্যান্ডে স্বামীকে পকোড়া আনতে পাঠিয়ে নববধূ উধাও, উত্তরপ্রদেশে চাঞ্চল্য

বাসস্ট্যান্ডে স্বামীকে পকোড়া আনতে পাঠিয়ে নববধূ উধাও, উত্তরপ্রদেশে চাঞ্চল্য

উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক নববধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, রামপুর জেলার বাসিন্দা ১৮ বছর বয়সী রিমঝিমের সাথে গত ডিসেম্বর মাসে প্রীতম সিংয়ের বিয়ে হয়। সম্প্রতি দোলের উৎসব কাটিয়ে গত ৯ মার্চ বাপের বাড়ি থেকে স্বামীর সঙ্গে ফেরার পথে বিলারি বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, বাসস্ট্যান্ডে পরবর্তী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় রিমঝিম তাঁর স্বামীকে কাছের দোকান থেকে পকোড়া আনতে পাঠান। প্রীতম খাবার নিয়ে ফিরে এসে দেখেন তাঁর স্ত্রী সেখানে নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও স্ত্রীর কোনো হদিস না পেয়ে শেষ পর্যন্ত বিচলিত স্বামী পুলিশের দ্বারস্থ হন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে থাকতে পারেন। গত ৯ মার্চ থেকে নিখোঁজ ওই নববধূর সন্ধানে তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ। ‘লাপাতা লেডি’ সিনেমার বাস্তব এই উদাহরণটি বর্তমানে স্থানীয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *