বিএলও-দের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
March 6, 20267:26 am

রাজ্যে নির্বাচনী প্রস্তুতির তদারকিতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজে পীযূষ পাণ্ডে সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। প্রশাসনিক এই আলোচনার মাধ্যমে রাজ্যের আইন-শৃঙ্খলা ও সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন।
এরপর দুপুর সাড়ে ১২টা থেকে বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের সঙ্গে সরাসরি কথা বলবেন কমিশনের সদস্যরা। মূলত এসআইআর সংক্রান্ত কাজে মাঠপর্যায়ে কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হবে। সবশেষে আয়োজিত সাংবাদিক বৈঠকে সামগ্রিক পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে।