বিগ ব্রেকিং : প্রয়াত মুকুল রায়
February 23, 20267:00 am

প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলে শুভ্রাংশু রায় বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মুকুলের বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।