বিজেপিতে ফিরলেন দলবদলু, ‘ভোলবদল’-এ শোরগোল

বিজেপিতে ফিরলেন দলবদলু, ‘ভোলবদল’-এ শোরগোল

দিনহাটা: কোচবিহারের দিনহাটায় ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে গেল নজিরবিহীন রাজনৈতিক নাটক। সোমবার বন্দুকের নলে ভয় দেখিয়ে জোরপূর্বক তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ তুলে ফের নিজের পুরনো দল বিজেপিতেই ফিরে এলেন নেতা কমল মণ্ডল। তাঁর দাবি, অপহরণ করে তৃণমূল কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে দলবদল করতে বাধ্য করা হয়েছিল। এই বিস্ফোরক অভিযোগের পর মঙ্গলবার সকালেই ফের বিজেপি কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে ফেরার কথা ঘোষণা করেন তিনি। বিধানসভা ভোটের প্রাক্কালে এই নাটকীয় ‘ভোলবদল’ ও অপহরণের ঘটনায় বর্তমানে সরগরম কোচবিহারের রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *