মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, বিজেপি বিদায় নিলে প্রথম বদলি আপনিই হবেন
March 10, 20268:33 am

রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে যারা কাজ করছেন, তাদের প্রতিটি পদক্ষেপের রেকর্ড রাখা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তারা হয়তো সুরক্ষিত বোধ করছেন, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বদলানো সময়ের অপেক্ষা মাত্র।
মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা এখন ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায্য কাজ করছেন, তারা যেন ভুলে না যান যে পরিবর্তন অবধারিত। বিজেপি সরকার চলে যাওয়ার পর তাদের পরিণতির বিষয়ে ইঙ্গিত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, সেই সময়েই তিনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে প্রথম বদলি করবেন।