বিজেপি নেতাদের দিয়ে ঘর পরিষ্কার আর চুল-দাড়ি কাটিয়ে নিন, আক্রমণ শানালেন অভিষেক

বিজেপি নেতাদের দিয়ে ঘর পরিষ্কার আর চুল-দাড়ি কাটিয়ে নিন, আক্রমণ শানালেন অভিষেক

বীরভূমের লাভপুরে জনসভা থেকে সরাসরি আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র নিশানা করে তাঁর বিষ্ফোরক দাবি, “এই এক মাস সুযোগ, এদের দিয়ে ঘর পরিষ্কার করান আর পয়সা খরচ না করে বিজেপি নেতাদের দিয়েই চুল-দাড়ি কাটিয়ে নিন।”

মা ফুল্লরা মেলার মাঠের সভা থেকে অভিষেক স্পষ্ট জানান, বিজেপি ধর্মের রাজনীতি করলেও তৃণমূল কর্মের রাজনীতিতে বিশ্বাসী। রাম নবমীকে হাতিয়ার করে বিজেপি দাঙ্গা বাধানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবং আবাস যোজনার প্রসঙ্গ টেনে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “মোদী লুটছে আর দিদি দিচ্ছে।”

ভোটের আগে উন্নয়নের খতিয়ান দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য ৩২ লক্ষ বাড়ি তৈরির টাকা দিয়েছে। পাশাপাশি সরকার গঠনের পাঁচ বছরের মধ্যে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল এবং দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করার প্রতিশ্রুতি দেন তিনি। লোকসভা নির্বাচনে বিজেপিকে ৫০-এর নিচে নামানোর ডাক দিয়ে এদিন লাভপুর থেকে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *