বিজেপি শাসিত সরকার এলে পুলিশকে পিষে ফেলার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের
March 7, 20268:11 am

কোচবিহারের নাটাবাড়িতে আয়োজিত এক জনসভায় পশ্চিমবঙ্গ পুলিশের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের পুলিশ কর্মকর্তাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পিসিমাকে মা ভেবে দলীয় দায়িত্ব পালন করলে বিজেপি ক্ষমতায় আসার পর তাদের পিষে ফেলা হবে। সুকান্তের এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরণের হুমকিই বিজেপির প্রকৃত রাজনৈতিক সংস্কৃতি ও মানসিকতা। সুকান্তের এই মন্তব্যকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।