বিজেপি সিপিএম আঁতাঁতেই কেরলের নামবদল, বাংলা কেন বঞ্চিত মমতার তীব্র তোপ

বিজেপি সিপিএম আঁতাঁতেই কেরলের নামবদল, বাংলা কেন বঞ্চিত মমতার তীব্র তোপ

কেরলের নাম পরিবর্তন করে ‘কেরলম’ রাখার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেরলে বিজেপি ও সিপিএমের ‘লিখিত যোগসূত্র’ তৈরি হওয়ার কারণেই এই দ্রুত সিদ্ধান্ত। অথচ বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব বিধানসভায় একাধিকবার পাশ হওয়া সত্ত্বেও কেন্দ্র তা আটকে রেখেছে বলে তিনি অভিযোগ করেন।

মুখ্যমন্ত্রী জানান, নামের আদ্যক্ষরের কারণে প্রশাসনিক বৈঠক থেকে পরীক্ষা কেন্দ্র— সবক্ষেত্রেই পশ্চিমবঙ্গকে শেষে থাকতে হয়। একে কেন্দ্রীয় সরকারের ‘বাংলাবিরোধী’ মানসিকতা হিসেবে চিহ্নিত করে তিনি হুঁশিয়ারি দেন যে, বাংলার নাম ‘বাংলা’ করার দাবি তিনি আদায় করেই ছাড়বেন। কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে তিনি রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিতও দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *