বিড়ালের পেটে ২৬টি হেয়ার ব্যান্ড! চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ

বিড়ালের পেটে ২৬টি হেয়ার ব্যান্ড! চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ

ফ্লোরিডার একটি অ্যানিমেল রেসকিউ সেন্টারে ছয় বছরের পোষ্য বিড়াল মিডনাইটকে যখন আনা হয়, তখন তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা পরীক্ষা করে বুঝতে পারেন তার অন্ত্রে গুরুতর ব্লকেজ রয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলে বেরিয়ে আসে অবিশ্বাস্য তথ্য। দেখা যায়, বিড়ালটির পেট থেকে একের পর এক মোট ২৬টি হেয়ার ব্যান্ড বেরিয়েছে।

রেডিট-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। জানা গেছে, অবস্থা এতটাই খারাপ ছিল যে একসময় তাকে নিষ্কৃতি মৃত্যুর (ইউথানেসিয়া) কথা ভাবা হয়েছিল। তবে হ্যালো রেসকিউ শেল্টারের প্রচেষ্টায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালটি প্রাণে বেঁচে যায়। বর্তমানে সে সুস্থতার পথে। চিকিৎসকদের মতে, বাড়িতে থাকা হেয়ার ব্যান্ড, সুতো বা প্লাস্টিকের ছোট টুকরো পোষ্যদের জন্য প্রাণঘাতী হতে পারে। বিড়াল বা কুকুরের মালিকদের এই বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *