বিদায়ী বিধায়ককে ‘অতীত’ তকমা রচনার, দেবাংশুর সমর্থনে চুঁচুড়ায় তৃণমূলের গৃহযুদ্ধ তুঙ্গে
March 29, 20266:24 pm

তৃণমূলের অন্দরে চরম সংঘাত। চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারকে ‘অতীত’ বলে উড়িয়ে দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় সকালে প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত মিছিলে ডাক পাননি অসিতবাবু। এতেই ক্ষোভে ফেটে পড়ে সাংসদ তহবিলের অর্থে স্মার্ট ক্লাস তৈরিতে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। এমনকি রচনা বন্দ্যোপাধ্যায় নির্দল হয়ে দাঁড়ালে তাঁকে হারানোর চ্যালেঞ্জও ছুঁড়ে দেন এই বর্ষীয়ান নেতা। পাল্টা জবাবে রচনা বলেন, অতীত নিয়ে ভাবার সময় নেই, লক্ষ্য এখন নতুন চুঁচুড়া। ভোটের মুখে সাংসদ বনাম বিদায়ী বিধায়কের এই কাজিয়া অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরের। ওদিকে ‘আসল সিনেমা এখনও বাকি’ বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থী দেবাংশু।