বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে কংগ্রেস পরিকল্পিতভাবে মিথ্যে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেরলের এরনাকুলামে একাধিক প্রকল্পের উদ্বোধন শেষে তিনি জানান, কেন্দ্রীয় সরকার যখন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সচেষ্ট, তখন কংগ্রেস এই সংকটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

প্রধানমন্ত্রী দাবি করেন, পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁকে এবং কেন্দ্রীয় সরকারকে কালিমালিপ্ত করতেই কংগ্রেস উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে। তাঁর অভিযোগ, বিদেশে ভারতীয়দের বিপদাপন্ন করে রেখে রাজনৈতিক ফায়দা তোলা এবং সামাজিক মাধ্যমে প্রচার চালানোই বিরোধীদের মূল লক্ষ্য। এই ধরনের আচরণকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।

বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে মোদী ভারতের আত্মনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, বিদেশের পরিস্থিতির ওপর নির্ভরতা কমিয়ে দেশকে স্বাবলম্বী করে তোলাই বর্তমান সময়ের প্রধান দাবি। নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *