বিধাননগরের ঘরে ঘরে পৌঁছে যেতে সুজিত বসুর অভিনব প্রচার কৌশল
March 18, 20267:26 pm

লেকটাউনের শ্রীভূমিতে রামকৃষ্ণদেব ও মা সারদার আশীর্বাদ নিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সুজিত বসু। বাড়ির পুজো সেরে খালি পায়ে উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপরই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজেই মেতে ওঠেন দেওয়াল লিখনে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই হেভিওয়েট নেতা বছরভর মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এদিন প্রচারের শুরুতেই প্রবীণ কর্মীদের সঙ্গে জনসংযোগে জোর দেন সুজিত বসু। তার উপস্থিতিতে অনুগামীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলা কর্মীদের কণ্ঠে ‘সুজিত আঙ্কেলকে আবার চাই’ স্লোগান প্রচারের আবহে বাড়তি মাত্রা যোগ করে। আগামী দিনে বর্ণাঢ্য মিছিল ও চমকপ্রদ কর্মসূচির মাধ্যমে বিধাননগর জুড়ে জোরকদমে প্রচার চালাবেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী।