বিধাননগরে মেগা প্রচার হুডখোলা জিপে সুজিত-সৌম্যজিতের টক্কর, পথে নামলেন বিজেপি প্রার্থীও

বিধাননগরে মেগা প্রচার হুডখোলা জিপে সুজিত-সৌম্যজিতের টক্কর, পথে নামলেন বিজেপি প্রার্থীও

নির্বাচনী উত্তাপে ফুটছে বিধাননগর। রবিবার সকালে সল্টলেকের রাস্তায় সাদা রঙের হুডখোলা জিপে চড়ে বর্ণাঢ্য প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সুজিত বসু। সুকান্তনগর লোহারপোল থেকে শুরু হয়ে ছয়নাভি পর্যন্ত চলা এই মিছিলে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চারবারের বিধায়ক সুজিত বসুকে এদিন জনসংযোগের পাশাপাশি ভোটারদের আশীর্বাদ নিতেও দেখা যায়।

অন্যদিকে, প্রচারে জোর টক্কর দিচ্ছে বাম শিবিরও। এদিন সল্টলেকের বিভিন্ন ব্লকে লাল রঙের হুডখোলা জিপে চড়ে প্রচার চালান সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা। পিছিয়ে নেই বিজেপিও; গেরুয়া রঙের জিপে চড়ে এলাকায় জনসংযোগ করেন পদ্ম শিবিরের প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। বিধাননগর জুড়ে প্রতিটি রাজনৈতিক দলই এখন তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত।

পাশাপাশি রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউন কেন্দ্রেও প্রচারের পারদ চড়েছে। সেখানে অদিতি মুন্সি ও তরুণজ্যোতি তেওয়ারির পাশাপাশি টোটোয় চড়ে মিছিল করেন সিপিএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত। আবার রাজারহাট-নিউটাউনে তাপস চট্টোপাধ্যায় এবং পীযূষ কানোড়িয়া প্রচার চালালেও, স্থানীয় নাগরিক সমস্যাকে হাতিয়ার করে পথে নেমেছেন বাম প্রার্থী সপ্তর্ষি দেব। সব মিলিয়ে রবিবাসরীয় সকালে সরগরম ছিল গোটা এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *