বিধাননগর কি ধরে রাখতে পারবেন সুজিত বসু? চতুর্থ জয়ের লক্ষ্যে জোরকদমে প্রচার

বিধাননগর কি ধরে রাখতে পারবেন সুজিত বসু? চতুর্থ জয়ের লক্ষ্যে জোরকদমে প্রচার

আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার হাইপ্রোফাইল কেন্দ্র বিধাননগরে প্রচারের পারদ তুঙ্গে। টানা তিনবারের বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসু এবারও তৃণমূলের টিকিটে লড়াই করছেন। গত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হলেও, এবার তাঁর সামনে চ্যালেঞ্জ ভিন্ন। বিশেষ করে পূর্বের লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকায় বিজেপি এগিয়ে থাকায় রাজনৈতিক মহলে সমীকরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

একুশের ভোটে সুজিত বসুর প্রধান প্রতিদ্বন্দ্বী সব্যসাচী দত্ত পুনরায় তৃণমূলে ফেরায় এবার লড়াইয়ের চিত্র বদলেছে। বিজেপি এখানে প্রার্থী করেছে চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়কে এবং বামেদের বাজি আইনজীবী সৌম্যজিৎ রাহা। যদিও রাজনৈতিক অভিজ্ঞতায় সুজিত বসু বিরোধীদের চেয়ে অনেকটাই এগিয়ে, তবুও লোকসভা ভোটের পরিসংখ্যান গেরুয়া শিবিরকে আশাবাদী করে তুলছে।

এপ্রিলের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের লক্ষ্যে রোড-শো ও বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত সব পক্ষই। ২০০৯ সালে উপনির্বাচনে জিতে যাত্রা শুরু করা সুজিত ২০১১ থেকে টানা এই কেন্দ্রের দখল রেখেছেন। আগামী ৪ মে নির্বাচনী ফলাফল স্পষ্ট করবে যে, বিধাননগরের মানুষ ফের ঘাসফুলেই আস্থা রাখছেন নাকি পদ্ম শিবির লোকসভার লিড বজায় রেখে অঘটন ঘটাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *